শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

মেসিই সর্বকালের সেরা ফুটবলার: ক্লোসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেসিই সর্বকালের সেরা ফুটবলার: ক্লোসা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাস নতুন করে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়া‘র বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

আর রেকর্ড ভাঙার পরপরই মেসিকে অভিনন্দন জানালেন জার্মান ফুটবল কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

জার্মান এই কিংবদন্তি বললেন, ‘আমি সব সময়ই বলেছি মেসি মোটেও সহজপাত্র নন। আমার কাছে লিও–ই সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন।’

৪৮ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকার ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, ‘রেকর্ড একদিন ভাঙবেই। মেসি সেটা ভাঙুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমি সবসময় মেসির বড় ভক্ত।’

উল্লেখ্য, বর্তমানে আর্জেন্টিনা ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’–এর টেবিলের শীর্ষে রয়েছে এবং টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে।

 

এসএ