মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিই সর্বকালের সেরা ফুটবলার: ক্লোসা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অস্ট্রিয়া'র বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বিশ্বকাপ ইতিহাস নতুন করে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

আর রেকর্ড ভাঙার পরপরই মেসিকে অভিনন্দন জানালেন জার্মান ফুটবল কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

জার্মান এই কিংবদন্তি বললেন, ‘আমি সব সময়ই বলেছি মেসি মোটেও সহজপাত্র নন। আমার কাছে লিওই সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন।’

৪৮ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকার ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, ‘রেকর্ড একদিন ভাঙবেই। মেসি সেটা ভাঙুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমি সবসময় মেসির বড় ভক্ত।’

উল্লেখ্য, বর্তমানে আর্জেন্টিনা ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’এর টেবিলের শীর্ষে রয়েছে এবং টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More