বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপ সেমিফাইনালিস্ট মরক্কো। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
আগামীকাল (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিউইয়র্ক শহরের মেটলাইফ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি, টি–স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে খেলাটি। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Brazil-morocco live watch)।
সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংক–এর টফি ও গ্রামীণফোন–এর বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেওসুযোগ থাকছে খেলা দেখার ।
এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
এসএ