অনলাইনে যেভাবে দেখবেন ব্রাজিল-মরক্কো ম্যাচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপ সেমিফাইনালিস্ট মরক্কো।

বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপ সেমিফাইনালিস্ট মরক্কো। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

আগামীকাল (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিউইয়র্ক শহরের মেটলাইফ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি, টি–স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে খেলাটি। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Brazil-morocco live watch)।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংক–এর টফি ও গ্রামীণফোন–এর বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেওসুযোগ থাকছে খেলা দেখার ।

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More