বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬

সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চীনের চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স—সিপিপিসিসির চেয়ারপারসন ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৬ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশচীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিন দিনের চীন সফরে মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।

পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More