মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল যুক্তরাষ্ট্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

পাকিস্তান রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির মার্কিন দূতাবাস। 

বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, এ আদেশ ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও প্রযোজ্য। যা, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিনইসরায়েল যৌথ হামলায় ইরান সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। পাকিস্তান সরকার বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি কয়েকটি এলাকায় ৩ দিনের কারফিউ জারি করেছে।

গত রবিবার (১ মার্চ) বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক ডজন আহত হন। পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিভিন্ন কনস্যুলেটের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More