শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৩ হাজার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। এবার ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সোমবার (১৩ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকেই কার্যকর হবে।

বাজুসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম বিক্রি হবে ১৮,৩২৩ টাকা। এর ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

নতুন দামের অন্যান্য শ্রেণি: ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৭,৪৯০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৪,৯৯১ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণ ১২,৪৭৬ টাকা।

রূপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেট প্রতি গ্রাম ১,৫৩২ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম ১,৫০৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১,৪৩৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপা ১,৩২৬ টাকা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More