দীপ্ত নিউজ
বিনোদন

‘মির্জাপুর’ ফিরছে নতুন রূপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘মির্জাপুর’ ফিরছে নতুন রূপে

 

নতুন রূপে ফিরছে ‘মির্জাপুর‘। তবে ওটিটিতে নয়, এবার বড় পর্দায় আসতে চলেছে মির্জাপুর। সিরিজের গল্পের উপর ভিত্তি করেই সিনেমা তৈরি হচ্ছে তবে ২০২৫–এ ‘মির্জাপুর’ রিলিজের সম্ভাবনা নেই বল্লেই চলে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের শুরুর দিকেই ‘মির্জাপুর’ স্ট্রিম করতে পারে। তবে রিলিজ ডেট নিয়ে টালবাহানার পাশাপাশি এক নতুন গুঞ্জন শুরু হয়েছে।

বাবলু পণ্ডিত চরিত্রে নতুন মুখ আসতে চলেছে। জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসি পরিবর্তে ‘পঞ্চায়েত‘ খ্যাত জিতেন্দ্র কুমার‘কে দেখা যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, গুরগাঁও ফিল্মসিটিতে ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিতেন্দ্র শুটিং যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। বাবলু পণ্ডিত চরিত্রের জন্য প্রথমে বিক্রান্তের কাছেই প্রস্তাব যায় কিন্তু বিক্রান্ত নাকি অভিনয় করতে রাজি হননি।

বিক্রান্ত–এর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ‘মির্জাপুর‘ সিরিজের দুই প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি।

 

এসএ