শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কাশ্মীরে হামলা: সৌদি থেকে তড়িঘড়ি ভারতে ফিরলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাশ্মীরে হামলা: সৌদি থেকে তড়িঘড়ি ভারতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় সৌদি আরবের জেদ্দা সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও খবর পাওয়া যাচ্ছে। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এনডিটিভি বলছে, মোদি বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মিরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।

আল