দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৪৮ দিন পর নির্ভয়ে ঘুমাল ফিলিস্তিনবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪৮ দিন পর নির্ভয়ে ঘুমাল ফিলিস্তিনবাসী

 

যুদ্ধবিরতির কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন শান্ত। দীর্ঘ ৪৮ দিন পর নির্ভয়ে ঘুমাল সেখানকার বাসিন্দারা।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতটি ছিল তাদের জন্য বহু কাঙ্খিত। গতকাল ২৪ নভেম্বর শুরু হয় ৪ দিনের এই যুদ্ধবিরতি।

ইসরাইলি হামলার কারণে, বাড়িঘর ছেড়ে যাওয়া উত্তর গাজার বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ২৪ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেয় হামাস। অন্যদিকে, ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে তেল আবিব। বন্দি বিনিময়ের এই ঘটনায় ইসরায়েল ও ফিলিস্তিনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

যুদ্ধবিরতির প্রথম দিন চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানিবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ