দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

২০২৫ এ জাতীয় নির্বাচন করতে চায় মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৫ এ জাতীয় নির্বাচন করতে চায় মিয়ানমার

 

২০২৫ সালে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে মিয়ানমারের জান্তা সরকার।

মিয়ানমারের নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনে অংশ নেয়ার জন্য ৩৬টি রাজনৈতিক দলকে অনুমতি দেয়া হয়েছে।।

এদিকে মিয়ানমারে সহিংসতা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট– আসিয়ান নেতারা।

এছাড়াও মিয়ানমারের সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা কমানোর আহবান জানান তারা।

অন্যদিকে মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির জন্য উন্নত চিকিৎসার আবেদন জানানো হলেও জান্তা সরকার তা নাকচ করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ