স্কুলের জমি মাপতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নব-নির্বাচিত সভাপতি নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গোপালগঞ্জ কাশিয়ানীতে স্কুলের জমি মাপাকে কেন্দ্র করে, প্রতিপক্ষের হামলায় ঐ স্কুলের নব–নির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম (৬৫) নিহত হয়েছেন। বুধবার (৩ মে) দুপুরে মাহমুদপুর ইউনিয়ানে শ্রী পুর উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নব–নির্বাচিত সভাপতি শ্রীপুর গ্রামের মো. রফিকুল ইসলাম ও মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এর জেরে ধরে আজ ঐ স্কুলে সভাপতির দান করা জমি মাপতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ রানা সমর্থক নজরুল সভাপতিকে গলা ধাক্কা দেয় ধাক্কায় সে নিচে পরে যায়।

পরে স্থানীয় লোকজন মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কাশিয়ানী থানার ওসি (তদন্ত) শাহীন মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More