সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছেন। মোট প্রাণহানির প্রায় এক–তৃতীয়াংশই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

রবিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ৮৪ শতাংশই ছিল মোটরসাইকেল–সম্পর্কিত। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। সেপ্টেম্বরে আঞ্চলিক সড়কে ১৭৮টি দুর্ঘটনা ঘটে, যা মোট দুর্ঘটনার ৪০ দশমিক ২৭ শতাংশ। জাতীয় মহাসড়কে ১৪৫টি, গ্রামীণ সড়কে ৫৬টি এবং শহরের সড়কে ৬৩টি দুর্ঘটনা ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। এ ধরনের দুর্ঘটনা ছিল ১৬৮টি বা ৩৮ শতাংশ।

এছাড়া ১০৯টি দুর্ঘটনায় পথচারী চাপা বা ধাক্কার শিকার হয়েছেন। ৯৮টি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে এবং ৬১টি ঘটনায় একটি যানবাহন অন্যটির পেছনে ধাক্কা দিয়েছে।

যানবাহনভিত্তিক হিসাবে মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৯ জন, থ্রি–হুইলারের ৮৮ জন, বাসের ২৬ জন এবং মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও জিপের ২১ জন নিহত হয়েছেন। এছাড়া ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রলির ১৯ জন এবং বাইসাইকেল আরোহী ছয়জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More