রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কাপড়ের দোকানগুলোতে ‘প্রাইজ টেম্পারিং’ ঠেকাতে ভোক্তা অধিদপ্তর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে ধীরে ধীরে শুরু হচ্ছে মানুষের কেনাকাটা। তবে কাপড়ের দোকানগুলোতে ‘প্রাইজ টেম্পারিং’সহ নানাভাবে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ঠেকাতে এবার সিলেটে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১ এপ্রিল) ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় মহানগরের কুমারপাড়ায় এক কাপড়ের দোকানে বিদেশি পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

অভিযানকালে তিনি বলেনঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী ‘মূল্য ছাড়’ অফার দেন। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছেসঠিক মূল্য থেকে বাড়িয়ে অতিরিক্ত দাম নির্ধারণ করে এরপর ৩০ অথবা ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ভোক্তাদের প্রতারণা করেন কিছু ব্যবসায়ী।

এছাড়াও বিদেশি পণ্যের ইচ্ছেমতো দাম রাখেন তারা। এসব ঠেকাতে আমরা মাঠে কাজ করছি। ঈদের আগ পর্যন্ত এমন অভিযান আমরা অব্যাহত রাখব।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More