577
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৯ আগস্ট) থেকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর থানাপুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরপর সিআইডির একটি টিম এসে তাকে নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।