দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বান্দরবানে বিএনপির অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বান্দরবানে বিএনপির অবস্থান কর্মসূচি

বিদ্যুতখাতে দুর্নীতি ও সারাদেশে অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে বান্দরবানে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) সকালে বান্দরবান বিদ্যুৎ অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সকালে জজ কোর্টের সামনে থেকে হারিকেন ও কুপি বাতি হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। সেখানে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে মোড়ে মোড়ে সাধারণ পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের সদস্যরা ছিলেন।

কর্মসূচি শেষে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি দেন বিএনপির নেতারা।

 

ক্যমুই অং মারমা/এমি/দীপ্ত নিউজ