সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকারের সফল হওয়া বাংলাদেশের জন‍্যই গুরুত্বপূর্ণ: ফারুকী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, জুলাই বিপ্লবোত্তর এই কঠিন সময়ে তারেক রহমান এবং বর্তমান সরকারের সফল হওয়া বাংলাদেশের জন‍্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সোমবার (২২ জুন) নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

দীপ্ত নিউজ’ পাঠকদের জন্য মোস্তফা সরয়ার ফারুকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

পোস্টে ফারুকী লিখেন,বিউটিফুল! খোদার চেয়ে বড় স্ক্রিপ্টরাইটার আর কেউ নাই। ২০২৪য়ের জুলাইয়ের ১৪ তারিখেও কেউ যদি আমাদের বলতো চিত্রনাট্যে দুই বছর পর এরকম একটা দৃশ্য আসবে। আমরা কেউ বিশ্বাস করতাম না।’

যদিও ২৪য়ের জানুয়ারিতে ফেইক ইলেকশনের পর কি বুইঝা প্রথম আলোতে আমি বইলা ফেলছিলাম ‘আমরা কি সেই তিমিরে রয়ে গেলাম? নাকি সামনে ভোর আসন্ন’! মন থেকে কি বিশ্বাস করছিলাম সেই কথা? আমার মনে হয় না! যদিও এটা আমি খুব জেনে বুঝে বলছি বললে হয়তো নিজেরে অনেক বড় বিশ্লেষক বানাইতে পারতাম।’

যাই হোক, জুলাই বিপ্লবোত্তর এই কঠিন সময়ে তারেক রহমান এবং বর্তমান সরকারের সফল হওয়া বাংলাদেশের জন‍্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার পতাকা যারে দাও তারে দাও বহিবারে শক্তি। আল্লাহর কাছে এই প্রার্থনা।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More