শিরোনাম
রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
দীপ্ত নিউজ
ক্রিকেট

সন্দেহজনক আউট নিয়ে তদন্তে নেমেছে বিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সন্দেহজনক আউট নিয়ে তদন্তে নেমেছে বিসিবি

ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে‘র সন্দেহজনক একটি আউট নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। যা নিয়ে সরব ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। এরই মাঝে বিতর্কিত আউট নিয়ে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বোর্ড বলছে, ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান এবং খেলায় সততা বজায় রাখার লক্ষ্যে বিসিবি তাদের প্রতিশ্রুতির কথা বারবার বলে আসছে। যেকোনো ধরনের দুর্নীতি অথবা অসদাচরণের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স নীতি রয়েছে বোর্ডের।

পাশাপাশি টাইগার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তদন্ত শুরুর কথাও জানিয়েছে। গতকাল ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার শেষ উইকেট, উসকে দিয়েছে নতুন বিতর্ক। দলের জয় থেকে যখন মাত্র ৬ রান দূরে, তখন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হয়েছেন তা নিয়ে চলছে কৌতুহল।

টিভি ফুটেজে দেখা যায়, ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন মিনহাজুল সাব্বির। এরপরই তিনি স্ট্যাম্পিং আউট হন। শাইনপুকুর স্পোর্টিংও হেরে যায় ম্যাচটি। এ নিয়ে বিসিবি‘র অ্যান্টি–করাপশন ইউনিট তদন্ত শুরু করেছে বলে জানায় বোর্ড।

আল