দীপ্ত নিউজ
বাংলাদেশ

শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছেমৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের ৬ বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আগামী বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।