দীপ্ত নিউজ
বাংলাদেশ

বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বকেয়া গ্যাস বিল আদায়ে বিভিন্ন শ্রেণির খেলাপি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির বকেয়া বিল পরিশোধ না করা গ্রাহকদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলমান রয়েছে।‘

‘গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত বিল পরিশোধ করতে হবে।‘

পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করেছে তিতাস গ্যাস।