শ্রমিক নেতাকে ছুরিকাঘাত: বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সারাদেশের সঙ্গে বন্ধ রয়েছে বগুড়া জেলার যান চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বগুড়া থেকে বাস, সিএনজিসহ মোটরস শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রণাধিন সব গণপরিবহন বন্ধ রয়েছে।

মোটরস শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে সংগঠনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মোটরস শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ মিটুল।

তিনি বলেন, সকাল থেকে বগুড়া জিরো পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

সহ–সভাপতি ইদ্রিস আলী বলেন, বিভিন্ন জেলার গাড়ি বগুড়া দিয়ে পারাপার হচ্ছে। তবে বগুড়া থেকে কোনো গাড়ি ছাড়ছে না। আমরা মোটরস শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠকে বসবো। যদি এ বিষয়ে কোনো সমাধান না হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটরস শ্রমিক ইউনিয়নের সহ–সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং ইউনিয়নের সদস্য হযরত আলী ধারালো অস্ত্রীর আঘাতে আহত হন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More