শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ২ তক্ষকসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেরপুরে দুইটি তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালান চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার টেংড়াখালী মোড়ে জনৈক আরিফ হাজীর দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার পাটকৃষ্ণপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিন মণ্ডল (৫২), কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোঃ আবু সায়েম (৪৭) ও ফরিদপুর জেলার মধুখালী থানার রাজাপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪২)

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী এস আই মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে নালিতাবাড়ী থানার চেল্লখালী ব্রিজের উপর অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী চোরাচালানের সংবাদ পেয়ে জেলার নালিতাবাড়ী থানার টেংরাখালি মোড়ে অভিযান চালিয়ে আরিফ হাজির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা তক্ষক দুটি উদ্ধার করা হয়।

ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ বণ্যপ্রাণি তক্ষক কেনাবেচা করে আসছে বলে স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

মঞ্জুরুল আহসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More