শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে ট্রাক, ট্যাংকলড়ী, কার্ভাডভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের নিলামপট্টী মালিকশ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনউপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, নাকুগাঁও কয়লাপাথর আমদানীকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক জাবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মঞ্জুরুল / আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More