শেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগান নিয়ে শেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ–২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট‘র কার্যালয় এর আয়োজন করেন।

শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমান বিভিএম (বার) পিএএমএস।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুল আলম, জামালপুর জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক জোবায়ের হোসেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ১৪ টি বাইসাইকেল, ৩৬ টি বিভিন্ন প্রকার উপহার সামগ্রী সহ মোট ৫০ টি আনসার ও ভিডিপি সদস্যর মাঝে বিতরণ করেন।
মঞ্জুরুল আহসান।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More