// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

শিক্ষাবৃত্তি দেবে সোনাগাজী সমিতি ঢাকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

৭ লাখ ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেবে সোনাগাজী সমিতি ঢাকা।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে ফেনীর একটি রেস্টুরেন্টে শিক্ষাবৃত্তি কার্যক্রম উদ্বোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ফেনী ৩ আসনে সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

সোনাগাজী সমিতির সহ–সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, শিক্ষা বৃত্তির উদ্যোক্তা ও এনডি গ্রুপের চেয়ারম্যান সিআইপি মেজবাহ উদ্দিন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।

আয়োজকরা জানান, বৃত্তি পরীক্ষা শেষে ট্যালেন্টপুলে প্রতি শ্রেণীতে ৬ জনকে এবং ২৫ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুলে ১ম হওয়া শিক্ষার্থী ২০ হাজার, ২য় হলে ১৫ হাজার ও ৩য় হওয়া শিক্ষার্থীদের ১০ হাজার টাকা বৃত্তি দেয়া হবে। এছাড়াও ৫ হাজার টাকা করে ২৫ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।

সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার এমপিওভুক্ত ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সভায় সমিতির লাইব্রেরী ও গবেষণা সম্পাদক রাবেয়া আক্তার শিক্ষাবৃত্তিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ৩০ ভাগ বরাদ্দের দাবী জানান৷

সভায় আরও বক্তব্য রাখেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, চরলক্ষ্মীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস, বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ারুল আফসার, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলমগীর।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More