দীপ্ত নিউজ
সারাদেশ

সৌন্দর্য হারাচ্ছে নওগাঁর আলতাদীঘি উদ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সৌন্দর্য হারাচ্ছে নওগাঁর আলতাদীঘি উদ্যান
ছবি: দীপ্ত নিউজ

সৌন্দর্য হারাচ্ছে নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান। এর একটি অংশ বৃক্ষহীন হয়ে পড়েছে। কমে গেছে মূল জলাশয়ের আয়তন। তবে, দীঘিটি এখনো পর্যটকদের আকর্ষণ করছে।

নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যান দিন দিন তার চিরচেনা রূপ ও প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে।

উদ্যানটির মূল জলাশয়ের আয়তন প্রায় ৬০ শতাংশ কমে গেছে। ঘন বনাঞ্চলের একটি বড় অংশ বৃক্ষহীন অরন্যে পরিণত হয়েছে।

তবে বন বিভাগের দাবি, দীঘিটি পুনঃখননের জন্য বনের চারপাশের কয়েক হাজার গাছ কেটে ফেলা হলেও পুনরায় আবার বৃক্ষ রোপন করা হয়েছে, এতে দীঘির সৌন্দর্য আগের তুলনায় বেড়েছে, সেইসাথে বেড়েছে পর্যটকের আনাগোনাও।

আব্দুর রউফ/এফ/দীপ্ত নিউজ