দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে নিহত ৯

 

ভারতের লাদাখে সড়ক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি নদীতে ছিটকে পড়ে ৯ সেনাসদস্য নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে লাদাখের কিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সৈন্য ছিল। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার ও আটজন সেনার মৃত্যু হয়।

এ ছাড়ও আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সৈন্যরা গাড়িতে করে কারু ঘাঁটি থেকে লেহর কাছের কিয়ারিতে যাচ্ছিল।

ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

আল/ দীপ্ত সংবাদ