শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তুলসি পাতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বর্ষাকালে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন তাকে শক্তিশালী করে আমাদের ফিট ও সুস্থ রাখতে সাহায্য করে তুলসি পতা। তুলসী পাতায় নির্দিষ্ট তেল রয়েছে যা ক্ষতিকারক সংক্রমণ এবং অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই কারণেই বর্ষাকালের খাবারের তালিকায় তুলসি পাতা যোগ করার পরামর্শ দেওয়া হয়।

. এই বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে দ্রুত এবং সহজে তুলসি এবং হলুদের পানীয় তৈরি করে খেতে পারেন। এই দুই উপাদানেরই প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করে। এক্ষেত্রে মিষ্টি স্বাদ যোগ করতে চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।

. তুলসির চাটনিতে আদা এবং তেঁতুলও ব্যবহার করা যায়, যা এর পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয়। আপনি যদি এই চাটনিটি দীর্ঘ সময় ভালো রাখতে চান তবে এটি একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করতে ভুলবেন না।

. তুলসি, আদা এবং অন্যান্য বিভিন্ন মসলা দিয়ে তৈরি চা বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি চমৎকার পানীয় হিসেবে কাজ করে। তুলসি এবং আদার এই চায়ে মিষ্টি স্বাদ যোগ করতে চাইলে মধু মিশিয়ে খেতে পারেন। তবে চিনি মেশাবেন না।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More