দীপ্ত নিউজ
লাইফস্টাইল

আজ সিঙ্গেলস ডে, যেভাবে কাটাবেন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
আজ সিঙ্গেলস ডে, যেভাবে কাটাবেন
সিঙ্গেলস ডে

আজ ১১ নভেম্বর। সিঙ্গেলদের জন্য বিশেষ দিন—‘সিঙ্গেলস ডে’। ভালোবাসার মানুষ নেই বলে মন খারাপ করে বসে থাকার দিন নয় আজ। বাইরে বের হয়ে ঘোরাঘুরিসহ নানা কিছু করতে পারেন। নিজের পছন্দমতো সময় কাটানো, পছন্দের খাবার খাওয়া, কেনাকাটা কিংবা একা সিনেমা দেখতে যাওয়ার মধ্য দিয়েও দিনটি উপভোগ করা যায়। নিজের স্বাধীনতা ও একা থাকার আনন্দ উদ্‌যাপনের এই দিনে আরও কী কী করতে পারেন, চলুন জেনে নেওয়া যাক।

সিঙ্গেলস ডের শুরু হয়েছিল ১৯৯০–এর দশকে, চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। চার অবিবাহিত শিক্ষার্থী একা থাকার আনন্দ উদযাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। তারিখটি ১১/১১ হওয়ায় এতে পরপর চারটি ‘১’ রয়েছে। একাকিত্ব বা সিঙ্গেল থাকার প্রতীক হিসেবে সংখ্যাগুলোকে বিবেচনা করা হয়।

তবে একা থাকার উৎসবটি যে একসময় কেনাকাটার মহোৎসবে পরিণত হয়। ২০০৯ সালে চীনের ই–কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডে উপলক্ষে বিশেষ ছাড়ের আয়োজন করে। কেনাকাটার ধুম পড়ে যায়। ধীরে ধীরে দিনটি বিশ্বের অন্যতম বড় অনলাইন শপিং উৎসবে পরিণত হয়।

২০১৭ সালে এই দিনে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রি ছাড়িয়ে যায় ২৫ বিলিয়ন ডলার।

সিঙ্গেলস ডে উদযাপনে সঙ্গী খোঁজার প্রয়োজন নেই। নিজের পছন্দের রেস্তোরাঁয় খেতে যাওয়া, সিনেমা দেখা, পছন্দের কিছু কেনা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েও দিনটি আনন্দময় করে তোলা যায়। চাইলে নিজের ভালো দিক ও অর্জনগুলোও লিখে রাখতে পারেন।

এক কাপ কফি, প্রিয় বই কিংবা নিজের সঙ্গে কাটানো নির্ভার বিকেলও হতে পারে বিশেষ। কারণ, জীবনে বিশেষ কেউ না থাকলেও জীবন বিশেষ হতে পারে।