দীপ্ত নিউজ
শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঢাকা–রাজশাহী–ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯, ৩০ ও ৩১ মে ওই রুটে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

বুধবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা–রাজশাহী–ঢাকা রুটে সপ্তাহে চার দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার এই রুটে ফ্লাইট চালাচ্ছে। ফ্লাইটগুলো ঢাকা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে যাত্রা করবে। রাজশাহী থেকে বিকেল পৌনে পাঁচটায় এসে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

আল/দীপ্ত সংবাদ