শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বিনোদন

রাফসান দ্য ছোটভাইকে ১৬ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাফসান দ্য ছোটভাইকে ১৬ লাখ টাকা জরিমানা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’কে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রাফসান।

রাফসানের আইনজীবী মো. রাকিব সংবাদমাধ্যমকে জানান, ড্রিংকস ‘ব্লু’র পাশে আরও কয়েকটি ড্রিংকস কোম্পনি ছিল। আদালত তাদেরকেও জরিমানা করেছেন।

আইনজীবী আরও বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পরবর্তীতে আইনগতভাবেই আমরা আগাবো।’

উল্লেখ্য, ইফতেখার রাফসান সামাজিক মাধ্যমে ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত। ২০২৩ সালের ৮ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে ‘ব্লু’ নামে নতুন ইলেক্ট্রোলাইটস ড্রিংক আনার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান এক আবেদনে বলেন, ব্লু–এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয়। সেই পরিপ্রেক্ষিতে গত ৪ জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। যা গত ১৭ মে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস (BLU) তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরি করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ