দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে মাঠে ভুট্টা তোলার সময় বজ্রপাতে জামিল হোসেন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত জামিল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আজাদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জামিল ভবানীপুর মাঠে অন্য শ্রমিকদের সঙ্গে জমি থেকে ভুট্টা তুলছিলেন। এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। সেই বজ্রপাতে জামিল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ