দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহী‌তে প্রধানমন্ত্রী‌কে হুমকির প্রতিবা‌দে গাজীপু‌রে বি‌ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহী‌তে প্রধানমন্ত্রী‌কে হুমকির প্রতিবা‌দে গাজীপু‌রে বি‌ক্ষোভ
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। ছবি: দীপ্ত

রাজশাহীতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

কোনাবাড়ী থানা আওয়ামীলীগে ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক বাবু সুজীত নন্দী রায়।

এসময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার, আনিসুর রহমান মাস্টার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এসময় রাজশাহী বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

 

জাহাঙ্গীর আলম/এমি/দীপ্ত নিউজ