রাকসু নির্বাচন: জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এই প্যানেল ঘোষণা করেন।

এতে সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সহসভাপতি ও লোকপ্রশাসন বিভাগ ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন দলটির দপ্তর সম্পাদক ও আরবি বিভাগ ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন। সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ও সঙ্গীত বিভাগ ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা।

ছাত্রদল মনোনীত এই প্যানেলে অন্যান্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন: ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহবির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক এআর রাফি খান, সহপরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) এবং সদস্য মিনারুল ইসলাম মেঘকে মনোনয়ন দেওয়া হয়েছে। সদস্য পদে মনোনীত হয়েছেন সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু ও হল সংসদ নির্বাচন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More