রমজানে ইফতারে স্পেশাল সাবুদানার পায়েশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলছে রমজান তার উপর আবার গরম, সারাদিন পানাহারে থেকে দিন শেষে যেন মনে হয় ঠান্ডা কিছু খাই তাই না? তাহলে চট জলদি বানিয়ে ফেলুন রমজান ঠান্ডা স্পেশাল সাবুদানার পায়েশ। আসুন জেনে নেই পায়েশ তৈরি করতে কি কি লাগবে:

সাবুদানা– এক কাপ; দুধ– দুই লিটার + এক কাপ; চিনি– ১/২ কাপ; কিসমিস– ১৬–১৭টা; দারচিনি– ২/৩ টুকরা; এলাচ– ২/৩ টুকরা; বাদামকুচি– ৩/৪ টেবিল চামচ (কাজুবাদাম/পেস্তাবাদাম); কাস্টার্ড পাউডার– ১/২ চা চামচ;

যেভাবে তৈরি করবেন:

এক কাপ সাবুদানা দুধে এক ঘন্টা মত ভিজিয়ে রাখুন। দুই কেজি দুধকে জ্বাল দিয়ে অর্ধেক মত করুন। (রান্না করার সময় দুধ ঘন ঘন নাড়তে থাকুন, যেন নিচে লেগে না যায়) তারপর সাথে এলাচ ও দারচিনি দুধের মাঝে দিয়ে দিন। সাবুদানা ভিজিয়ে রাখা দুধে কাস্টার্ড পাউডার ভালকরে মিশিয়ে নিন। (কাস্টার্ড পাউডার গরম দুধের সাথে মিশাবেন না, দানা হয়ে যেতে পারে)।

তারপর মিশ্রনটি জ্বাল দেয়া দুধের সাথে মিশিয়ে দিন। মিশানোর সময় ধীরে ধীরে নাড়তে থাকুন; যেন দানা হয়ে না যায়। এবার চিনি মিশিয়ে পায়েস এক টানা নাড়তে থাকুন। সবুদানা ফুলে আকারে দ্বিগুণ ও স্বচ্ছ হয়ে উঠলে বাদামকুচিগুলো দিয়ে আরও ৯–১০ মিনিট মত সিদ্ধ করে নামিয়ে রাখুন। ঠান্ডা করে পায়েস বাদাম কেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

যূথী/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More