দীপ্ত নিউজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিহত আবীরের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে নিহত আবীরের দাফন সম্পন্ন
শেখ আবির হোসেন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাতক্ষীরার কলারোয়ার মেধাবী শিক্ষার্থী শেখ আবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) রাত ৯টায় আবীরের মরদেহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাঁপাঘাটে পৌঁছায়। রাতেই ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবীরকে দাফন করা হয়।

শেখ আবির হোসেন কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে।

শেখ আবির হোসেন টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন। অতিরিক্ত সময়ে তিনি একটি খাবারের দোকানে কাজ করতেন। তার স্ত্রী ও এক দুই বছরের মেয়ে রয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ ডিসেম্বর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের যান তিনি। গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সময় গত শনিবার সকাল ৯টার দিকে শেখ আবির হোসেনের কফি শপে ডলার ও মালামাল লুট করে একদল মদ্যপ সন্ত্রাসী। আবির হোসেন বাঁধা দিলে তাকে গুলি করে হত্যা করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ