দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ

 

যশোরে দ্বিতীয় দফায় বিএনপির অবরোধ কর্মসূচির প্রথম দিন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিএনপির নেতা–কর্মীরা।

রবিবার (৫ নভেম্বর) সকালে বিএনপির নেতা টিএস আয়ুবের নেতৃত্বে যশোর–ঢাকা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে তারা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রাস্তা থেকে গাছের গুড়ি সরিয়ে ফেলে।

এদিকে যাত্রী কম থাকায় যশোর বাস টার্মিনাল থেকে কোন রুটে নির্ধারিত সময়ের বাস ছাড়তে পারছেন না চালকরা। ফলে মহাসড়কে যান চলাচলাচল অনেক কম। তবে সড়কে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

এছাড়া বিএনপি নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন সড়কে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ