মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পৃথক দুটি হত্যাকাণ্ডে আটক ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যশোরে ইউসুফ আলী ও নাহিদ হত্যার ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) রাতে যশোর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, গত ৩১ মার্চ রাতে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ছোট ভাইয়ের হাতে খুন হন ইউনুস নামে এক যুবক। প্রতিবেশী নারীদের সাথে অশোভন আচরণ ও মাদক সেবনের বিরোধিতা করায় বড় ভাইকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় ইউসুফ। ওই ঘটনায় আসামী ইউসুফকে সন্ধ্যার পর কোতয়ালী থানার নাটুয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে শহরের বারান্দী নাথপাড়ায় ভৈরব নদের পাড়ে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্বের নিহত হন কিশোর নাহিদ। জিসান নামে অপর এক কিশোরসহ কয়েকজন হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর পরই পুলিশ আসামীদের ধরতে অভিযান শুরু করে। শনিবার রাত ১১টার দিকে সরাসরি হত্যায় জড়িত জিসান উদ্দিন ওরফে অন্তর (১৪) কে শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকা থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকাজে ব্যবহৃত বার্মিজ ছুরি উদ্ধার করা হয়।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More