শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

মোবাইলে যেভাবে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোবাইলে যেভাবে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচ

নানান নাটকীয়তার পর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে ১৫ বছর পর বসছে এই আসর। উদ্বোধনী ম্যাচে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরুহতে যাওয়া এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ।

৩১ আগস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেখানে প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে লাল–সবুজদের। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।

এবার বাংলাদেশে দুটি প্রতিষ্ঠান এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে। দক্ষিণ এশিয়ার বৈশ্বিক এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং টি–স্পোর্টসের পর্দায় দেখা যাবে। এ ছাড়া ভারতের স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি–এর পর্দায় ছয় জাতির এই টুর্নামেন্ট দেখা যাবে।

তবে টিভির পর্দা ছাড়াও অনলাইনে আরও দুই অ্যাপে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই দেখার সুযোগ থাকছে। এশিয়া কাপের ম্যাচগুলো র‍্যাবিটহোল বিডি ও টফি অ্যাপে দেখা যাবে। এ ছাড়া সাবস্ক্রিপশনের মাধ্যমে ভারতের ডিজনি ও হটস্টারে ম্যাচগুলো দেখা যাবে।

হাইব্রিড মডেলে দিবা–রাত্রি সূচিতে হবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে টুর্নামেন্টের সবগুলো খেলা শুরু হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ