দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে ট্রলির ধাক্কায় কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে ট্রলির ধাক্কায় কৃষকের মৃত্যু

 

মেহেরপুরের মুজিবনগরে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ওয়াজেদ আলী(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আব্দুল শেখের ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে জানান, ধান মাড়ায় শেষে করিমন যোগে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তানা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ