দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহগনি বাগান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহগনি বাগান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে সাধন কুমার সাহা (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

সাধন কুমার সাহা শ্রীপুর উপজেলার নাকোল সাহাপাড়া গ্রামের অপূর্ব কুমার সাহার ছেলে এবং ওয়াপদা মোড় বাসস্ট্যান্ড বাজারের মনিষা কসমেটিক্স দোকানের মালিক।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মেহগনি বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ আছে মর্মে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করে নাই।

 

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/আফ/দীপ্ত নিউজ