দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মুক্তিযোদ্ধার ছেলের উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তিযোদ্ধার ছেলের উপর হামলা
মুক্তিযোদ্ধার ছেলের উপর হামলা

ঝিনাইদহে প্রয়াত মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতার ছেলে আর্ন্তজাতিক মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ চঞ্চলকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে শহরের মালিতা প্লাজার সামনে তার ওপর এ হামলা চালানো হয় বলে তিনি জানান।

হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনকে বিবাদী করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল।

আনোয়ারুজ্জামান চঞ্চল বলেন, তিনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে লিখে জনমত সৃষ্টি করছিলেন। এতে শাসকদলের একটি মহল তার ওপর ক্ষুদ্ধ ছিল।

ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহরিয়ার আলম/এসএ/দীপ্ত নিউজ