দীপ্ত নিউজ
বাংলাদেশ

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গেছেন। আজ বুধবার দুপুরে তিনি সেখানে যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে খালেদা জিয়া তার বাসা থেকে বের হন। এরপর তিনি মার্কিন দূতাবাসে যান।

আমারিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন। এ সময়ে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

খালেদা জিয়া গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি ও চোখের রোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।

আল