শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টে আইনজীবী কামরুল হাসান এ রিট দায়ের করেন। রিটটি শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More