দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরা যুগ্ম আহবায়কের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরা যুগ্ম আহবায়কের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন
যুগ্ম আহবায়ক ও যুব ঐক্য পরিষদের সভাপতি রথিনন্দ্র নাথ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিপাদে মাববন্ধন

শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন এর শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও যুব ঐক্য পরিষদের সভাপতি রথিনন্দ্র নাথ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিপাদে মাববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১১ টায় মাগুরা চৌরঙ্গীর মোড়ে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল, জেলা শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের জেলা সভাপতি গোরাচাঁদ বিশ্বাস, রিপন মল্লিক, বিরাট বিশ্বাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপ দত্ত প্রমুখ।

শ্রীপুর উপজেলার সর্বস্তরের সংখ্যালঘু সনাতনী ধর্মাবলম্বী জনগোষ্ঠী এই মানববন্ধন সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তরা রথিনন্দ্র নাথ রায়ের উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানান।

আফ/দীপ্ত সংবাদ