দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ৩য় শ্রেণীর ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ৩য় শ্রেণীর ছাত্রের মৃত্যু
oppo_2

মাগুরায় কারেন্টের তারে পেঁচিয়ে যাওয়া ঘুড়ি ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিবুল (১০) নামে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ মে) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের গৌরিচরণপুর গ্রামের দিনমজুর মছিদুল এর ছেলে। স্থানীয় ব্যারাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের বড় ভাই নাজিমুল বলেন, সকালে স্কুলে থেকে মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে এক শিশুর ঘুড়ি উড়ানো দেখছিল সে। ওই শিশুটির ঘুড়ি মাঠে পানি দেওয়ার জন্য পাম্পের কারেন্টের তারে জড়িয়ে যায়। সাকিবুল ঘুড়ির সুতা ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

শ্রাবণ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ