বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাগুরায় রয়েল পরিবহনের ধাক্কায় আবুল হোসেন (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুর মাগুরা সদর থানাধীন হাজরাপুর ইউনিয়নে ইছাখাদা নিশান জুট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন জেলার হাজরাপুর ইউনিয়নের হাজরাপুর আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) এর বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মালেক।

স্থানীয়রা জানান, ইছাখাদা গুচ্ছগ্রামের বাসিন্দা আবুল হোসেন দুপুরে ভ্যান নিয়ে বের হন। ঝিনাইদহমাগুরার সড়কের নিশান জুট মিল এলাকায় পৌঁছালে রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More