দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক

মাগুরায় সদর উপজেলার গাংনি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহিদুল মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩ জন। সোমবার (২০ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহিদুল গাংনি গ্রামের মৃত বাদশা মোল্লা ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনি বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন রাত ৯ টার দিকে ওই গ্রামের দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হলে শাহিদুল মোল্যা সহ অন্যান্যরা আহত হয়। এ সময় বালিকা বিদ্যালয়ে উপস্থিত পুলিশ ঘটনাস্থল থেকে আম্মান নামে এক যুবককে আটক করে থানায় যাচ্ছিলেন। এতে বাধা দেয় গ্রামের বিবদমান একটি পক্ষের লোকজন। তারা ধারালো দা দিয়ে পুলিশের উপর আক্রমণ করলে এসআই মাসুম ও কনস্টেবল রাকিব গুরুতর আহত হয়।

তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দু’পক্ষের সংঘর্ষে আহত শহিদুল মোল্লাকেকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ভর্তি এস আই মাসুম বলেন, আমরা আম্মান নামে ওই যুবককে নিয়ে আসছিলাম। এ সময় গ্রামের লোকজন আমাদের উপর দা নিয়ে হামলা করে।

এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।

 

আফ/দীপ্ত সংবাদ