শিরোনাম
২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন: আসিফ মাহমুদ ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩২

মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টম্বর) দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত ভূমিকম্পে কেঁপে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৬৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আল–হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে। এখন পর্যন্ত ৩২৯ জন আহতের খোঁজ পাওয়া গেছে। তারা এসব এলাকার বিভিন্ন হাসপাতালে আছেন।

স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, যেখানে পৌঁছানো কঠিন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

দেশটির স্থানীয় সময় রাত ১১টার দিকে এই কম্পন অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, গত ১২০ বছরের মধ্যে উত্তর আফ্রিকার দেশটিতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৮ দশমিক ৫ কি.মি. গভীরতায়, যেটি মরক্কোর চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭১ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে আটলাস পর্বতমালায়।

বিবিসি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আঘাত হানে। সামাজিক যোগযোগমাধ্যম এক্সে (টুইটার) ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভেঙে পড়া ভবন, ধ্বংসস্তূপ দেখা গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানায়নি দেশটির সরকার।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ