দীপ্ত নিউজ
খেলা

মন্ত্রিত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মন্ত্রিত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ
ওয়াহাব রিয়াজ

পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। আর দায়িত্ব বুঝে নিতেই মাঝপথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়লেন পাকিস্তানের এই পেসার। লাহোরে গভর্নর বালিগ উর রেহমানের বাসভবনে কয়েকদিন আগে নবনির্বাচিত মন্ত্রীদের শপথগ্রহণ হয়। খেলার কারণে দেশের বাইরে থাকায় সেখানে উপস্থিত ছিলেন না ওয়াহাব।

চলতি আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। শুধু খেলছেন বললে ভুল হবে, রীতিমতো মাতিয়ে রেখেছেন নিজের আগ্রাসী বোলিংয়ে। আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন সবার শীর্ষে। চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলও ছুঁয়েছেন ওয়াহাব।

দেশে ফিরে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ওয়াহাব লেখেন, ”বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথিয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।”